বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে গতকাল বৃহস্পতিবার দশম শ্রেণীর এক ছাত্রীর (১৪) বিয়ে হওয়ার কথা ছিল। বাল্যবিবাহের খবর জানতে পেরে ইউএনও গাজী আসাদুজ্জামানের নির্দেশে আলগী ইউপির চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে যান। তাঁরা মেয়ের অভিভাবকদের বাল্যবিবাহ বন্ধ করতে বলেন এবং বরের বাড়িতে যোগাযোগ করে তাঁদের আসতে বারণ করে দেন।