বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হস্তক্ষেপে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে৷ জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার গোয়াবাড়ী ইউনিয়নে তারা মিয়া (৩৫) নামে এক ইউিনয়ন পরিষদের (ইউপি) সচিবের সঙ্গে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের অায়োজন করা হয়৷ জন্মসনদ অনুযায়ী ওই ছাত্রীর বয়স ১৯ বছরের বেশি। অথচ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নিবন্ধন অনুযায়ী, তার বয়স মাত্র ১৩ বছর। গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বিয়ে বন্ধ করে৷