বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলায় আলকা গ্রামে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে৷ ওই বিয়ে আয়োজনের অভিযোগে ফেরদাউস গাজী নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
আদালত সূত্রে জানা গেছে, গ্রামের ফেরদাউস গাজী তাঁর কলেজ শিক্ষার্থী মেয়ে রাজিয়া সুলতানার (১৬) বিয়ে আয়োজন করেন৷ গত বৃহস্পতিবার দুপুরে বিয়ের অয়োজনের সময় স্থানীয় প্রশাসন, প্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন৷