বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাজিদা আক্তারের (১২) বিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক। জাহিদ হোসেন জানান, গত বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ দেখে থানা-পুলিশের সহযোগিতায় মেয়ের বাবা শাহজাহানকে তাঁর কার্যালয়ে ডেকে এনে লিখিত মুচলেকা নেন। তিনি (শাহজাহান) মেয়েকে বাল্যবিবাহ দেবেন না বলে অঙ্গীকার করেছেন।