বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাপিলা উত্তরপাড়া গ্রামের সপ্তম শ্রেণিতে পড়া এক ছাত্রীর বিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তমাল হোসেন।

খবর পেয়ে গতকাল শনিবার রাত ১০টায় বাল্যবিবাহ বন্ধ করতে যান মো. তমাল হোসেন। ঘটনাস্থলে গিয়ে মেয়ের ভাইয়ের কাছ থেকে ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা আদায় করেন ইউএনও।

ইউএনও তমাল হোসেন বলেন, ‘বাল্যবিবাহমুক্ত গুরুদাসপুর গড়তে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাল্যবিবাহসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। আমরা অনেকগুলো বাল্যবিবাহ বন্ধ করেছি।’