বাল্যবিবাহ বন্ধ করে পড়ালেখার দায়িত্বও নিল জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মেয়ের বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি তার লেখাপড়ার সব ব্যয়ভার বহনেরও দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, উপজেলার আড়িয়া গ্রামের ১২ বছরের ওই মেয়েটির আজ শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হককে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে পাঠানো হয়। আড়িয়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে ওই মেয়েটিকে উদ্ধার করে ইউএনওর কার্যালয়ে আনা হয়। বাড়িতে মেয়েটির বাবা ছিলেন না। তাই মেয়েটির মাকে তার সঙ্গে আনা হয়।
ইউএনও বলেন, মেয়েটি অত্যন্ত দরিদ্র পরিবারের। অভাব-অনটনের কারণে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় এক বছর আগে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। দরিদ্র বাবা-মা এ জন্য তার বিয়ের ব্যবস্থা করেন। আইনে বাল্যবিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ। তাই বিয়ে বন্ধ করেছে জেলা প্রশাসন; পাশাপাশি মেয়েটির পড়াশোনার সব খরচ চালানোর দায়িত্ব নিয়েছে।