প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকার বিয়ে বন্ধ করেছেন। আদালতের বিচারক ইউএনও রবিউল ইসলাম বলেন, বিয়েবাড়ি গিয়ে ছাত্রীর বাবা ঠান্ডা মিয়া ও কাজি মাহফুজার রহমানকে আটক করা হয়। পরে কাজিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ঠান্ডা মিয়াকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলার মাটিয়ান গ্রামের বিদেশ ফেরত মাহবুবর রহমানের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। মাহবুবর রহমান এর আগে আরেকটি বিয়ে করেছেন।