প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ওই বিয়ে আয়োজনের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বকসিরঘটিচোরা গ্রামের আবদুল আজিজের ছেলে মো. হাসানের (২০) সঙ্গে একটি বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় মো. হাসান, আবদুল আজিজ ও মেয়ের বাবাকে দণ্ড দেওয়া হয়।