বাল্যবিবাহ বন্ধ, বর-কনে ও অভিভাবককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত রোববার এক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত বিয়ের আসরেই বর, কনে ও তাদের দুই অভিভাবকের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেন।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।
পুলিশ জানায়, রোববার রাতে সদর ইউনিয়নের একটি মেয়ের সঙ্গে দেবীগঞ্জের বটতলী গ্রামের এক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। মেয়েটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত। বিয়ের আসরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর-কনে ও তাদের দুই অভিভাবককে জরিমানা করা হয়।