বাল্যবিবাহ বন্ধ, মাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে জেডিসি পরীক্ষার্থী এক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করে তার মাকে এক হাজার টাকা জরিমানা করেছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ। গত শুক্রবার মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলাকালে তিনি পুলিশ নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। ওই সময় মেয়ের বাড়ির লোকজন পালিয়ে যান। খবর পেয়ে বরযাত্রীও রাস্তা থেকে ফিরে যায়। ইউএনওর সঙ্গে থাকা পুলিশ ওই বিয়ের আয়োজনকারী এক নারীসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়া মা ও মেয়ে ইউএনওর কার্যালয়ে হাজির হলে সেখানে আদালত বসিয়ে নির্বাহী হাকিম ও ইউএনও মেয়ের মা বিমলাকে জরিমানা ও আটক করেন। পরে মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেন।