বাল্যবিবাহ বন্ধ মা-বাবার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে জগন্নাথপুর গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। গত বৃহস্পতিবার তার গায়েহলুদ সম্পন্ন হয়। শুক্রবার ওই ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল। ওই দিন বিকেলে আদালত তা বন্ধ করে দেন।
উপজেলার ঘুড়কা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর বৃহস্পতিবার সন্ধ্যায় গায়েহলুদ হয়। শুক্রবার সকাল থেকেই বাড়িতে বিয়ের আয়োজন চলে। বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ বাল্যবিবাহের এই খবরটি জানার পর তা বন্ধ করার চেষ্টা করে। এ ছাড়া স্থানীয় ঘুড়কা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য অনিতা রানী দাস উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। অবশেষে বিষয়টি তাঁরা উপজেলা প্রশাসন ও সলঙ্গা থানা-পুলিশকে অবহিত করেন।
এরপর শুক্রবার বিকেলে ইউএনওা ইকবাল আখতার উপজেলার অধীন সলঙ্গা থানার পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান। সেখানে আদালত বসিয়ে মেয়ের বাবা ও মাকে এক হাজার টাকা করে জরিমানা করেন। তাঁরা মেয়েকে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন।