বাল্যবিবাহ বন্ধ যৌতুকের টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের মধ্যপাড়া গ্রামে গতকাল শনিবার একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে মুরশিদ মিয়ার (১৫) সঙ্গে বৌলাই ইউনিয়নের হাবিব মিয়ার মেয়ে হালিমার (১৭) বিবাহ ঠিক হয়। দুই পরিবার আলাপ-আলোচনা করে এ বিয়ে ঠিক করে। এ জন্য কনেপক্ষ বর মুরশিদের বাবা রিয়াজউদ্দিনকে যৌতুক বাবদ ১০ হাজার টাকা অগ্রিম দেয়। আজ রোববার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের আগের দিন গতকাল ছেলে-মেয়ের বয়সের তারতম্য হওয়ায় আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আলোচনা ও চাঞ্চলের সৃষ্টি হয়।