প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করতে ‘উপজেলা বাল্যবিবাহ নিরোধ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘নারীর প্রকৃত অংশগ্রহণই সমাজ উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে ১৭ সদস্যের এ টাস্কফোর্স গঠন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।