বাল্যবিবাহ বন্ধে উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঠারোর আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়’—এই স্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আমতলী ইউপির সদস্য শাহাদাত হোসেন, সাবেক সদস্য নূরু মোহাম্মদ শেখ, ব্র্যাকের কর্মকর্তা শোভন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। সভায় বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে পাঁচটি কমিটি গঠন করা হয়। পরে উপস্থিত সবাই বাল্যবিবাহ বন্ধে কাজ করার শপথ নেন।