প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গতকাল বুধবার সকালে মুন্সিগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের আয়োজনে এ সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, সদরের ইউএনও সুরাইয়া জাহান, ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি) পলাশ কুমার ঘোষ, এএসপি (সদর সার্কেল) কায়সার কোরায়েশী প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি