বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরে ‘সদর ইউনিয়ন সমাজ’ বাল্যবিবাহ বন্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্গাপুর পৌরসভা কার্যালয়ের সামনে গতকাল বুধবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় দুর্গাপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে রয়েছে ওয়ার্ডভিত্তিক সংগঠন পল্লী সমাজ। প্রতিটি পল্লী সমাজের সভাপ্রধান, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্যদের নিয়ে গঠন করা হয় ‘ইউনিয়ন সমাজ’। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, কাউন্সিলর রমজান হোসেন, এমরোজ হোসেন, মাকসুদা শাহী, রাশেদাসহ ব্র্যাকের কর্মকর্তারা। মানববন্ধনে বক্তারা দুর্গাপুরে বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ করাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। নেত্রকোনা প্রতিনিধি