বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাগমারা-জৌকুরা সড়কে স্থানীয় শহীদ লে. ডা. নুরুল ইমাম বাগমারা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের সামনে ওই সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক, কমিটির সভাপতি মো. আনিছুর রহমান, সহকারী শিক্ষক আবদুর রহমান, লতিফা ফেরদৌস, নার্গিস আক্তার প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ‘১০ বছর ধরে এই স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করে আসছে। সম্প্রতি কিছু অভিভাবক তাদের স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। তাদের সচেতন করতে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি।’ গত দুই মাসে এই এলাকায় আটটি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।