বাল্যবিবাহ বন্ধের শপথ কাজি ঘটকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে মসজিদের ইমাম, কাজি ও ঘটকেরা বাল্যবিবাহ বন্ধ করার শপথ নিয়েছেন। তাঁরা গতকাল রোববার সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘শিশু মৃত্যু রোধে বাল্যবিবাহ বন্ধ প্রয়োজন’ শীর্ষক অনুষ্ঠানে এই শপথ নেন।এতে উপস্থিত জেলার প্রায় দুই শ ইমাম, কাজি ও ঘটক হাত তুলে বাল্যবিবাহ বন্ধে যথাযথ উদ্যোগ নেওয়ার শপথ নেন। তাঁরা জানান, আজ থেকে তাঁরা বাল্যবিবাহ অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন না এবং এ কাজে বাধা দেবেন। মেহেরপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ৫০০-১০০০ টাকা দেনমোহরে বিয়ে না পড়ানো এবং বিয়ের সময় জন্মনিবন্ধন সনদ গ্রহণ ও তা সংরক্ষণের আহ্বান জানান।