বাল্যবিবাহ ভণ্ডুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি গ্রামে গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর (১১) সঙ্গে পারিবারিকভাবে একই গ্রামের আরেক যুবকের বিয়ে ঠিক করা হয়। গতকাল দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। খবর পেয়ে ওই ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি