বাল্যবিবাহ, যৌতুক মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের কচুকাটা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে এ ঘোষণা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, কচুকাটা ইউপি চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সাবেত আলী প্রথম আলোকে বলেন, আগামী মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন স্থানীয় সাংসদ ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউপি ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।