বাল্যবিবাহ রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকায় পুলিশের বাধায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী (১৪)। গতকাল মঙ্গলবার বিকেলে এই বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা গ্রামের আবদুস সাত্তারের ছেলে সেলিম হোসেনের (২৫) সঙ্গে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ বিয়েবাড়ি থেকে ছেলে ও মেয়েকে আটক করে ইউএনওর কার্যালয়ে নেয়। সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকার বাল্যবিবাহ না দিতে দুই পক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।