প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ রোধে স্থায়ী ঠিকানায় বিয়ে রেজিস্ট্রির কোনো বিকল্প নেই। ফলে এই ব্যবস্থাটি কার্যকর করার দাবি জানিয়েছেন কাজিরা। ১০ মে নগরের মুরাদপুরে বাংলাদেশ ইউনিয়ন ও পৌর নিকাহ রেজিস্ট্রার সমিতি কার্যালয়ে বাল্যবিবাহ রোধে আয়োজিত সভায় এই দাবি জানান তাঁরা। বাংলাদেশ ইউনিয়ন-পৌর নিকাহ রেজিস্ট্রার সমিতি এই সভার আয়োজন করে।
সভায় বক্তব্য দেন সমিতির আহ্বায়ক হারুন চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সোলাইমান চৌধুরী, মুহাম্মদ মুছা, সহযুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ, সমিতির সদস্যসচিব মো. জাহাঙ্গীর, জ্যেষ্ঠ সদস্যসচিব কাজী সাকের আহমদ চৌধুরী ও কাজী আবু সায়েদ চৌধুরী। সভায় কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
সভায় কাজিরা আরও বলেন, ‘যতই পদক্ষেপ নেওয়া হোক না কেন, বাস্তবসম্মত কার্যকর ব্যবস্থা না নিলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়।’ বিজ্ঞপ্তি