বাল্যবিবাহ রোধে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে ও গ্রামাঞ্চলে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচার চালাচ্ছে চাঁদপুরের পুলিশ প্রশাসন। নারী পুলিশ সুপার শামসুন্নাহার নেতৃত্বে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে পুলিশ ভ্যানে করে এই প্রথম এই ব্যতিক্রম প্রচারণা চালানো হয়। শহরের পাড়া-মহল্লায় ও গ্রাম-গঞ্জে ব্যতিক্রম এই মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিংবিরোধী প্রচারণা চলাকালে সবার সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার শামসুন্নাহার।