বাল্যবিবাহ রোধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ রোধে শুরু হয়েছে সভা। গতকাল মঙ্গলবার দ্য হাঙ্গার প্রজেক্ট ও উপজেলা পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ‘বাংলাদেশে শিশুবিবাহ: বর্তমান বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর থানার ওসি আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা জোবাইদা, সুজনের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি