প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠনের সার্বিক দায়িত্ব দেওয়া হয় পুলিশ সুপারকে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সায়লা ফারজানা এতে সভাপতিত্ব করেন। সভায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি মুন্সিগঞ্জে না ঘটে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন। সায়লা ফারজানা বলেন, বাল্যবিবাহ ভেঙে দেওয়ার সময় প্রশাসনকে মেয়ের পরিবারের সঙ্গে ছেলে ও তার পরিবারও যেন সাজা পায়, সেদিকে লক্ষ রাখতে হবে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি