বাল্যবিবাহ রোধে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধে প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার স্থানীয় উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইউএনও নূর কুতুবুল আলম সভাপতিত্ব করেন।
ওই কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন, ওসি অবনী শংকর কর, উপজেলা মহিলাবিষয়ক
কর্মকর্তা সাজিনা লাকি, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।
কর্মশালায় পৌরসভা ও উপজেলার আট ইউনিয়নের কাজি ও মসজিদের ইমামেরা উপস্থিত ছিলেন।