বাল্যবিবাহ রোধে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল থেকে তিন দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে ‘১৮র আগে মেয়েদের বিয়ে নয়, ২০ হলে ভাল হয়’ প্রতিপাদ্য সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর মানবাধিকার সুরক্ষা ও শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।