বাল্যবিবাহ রোধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মাঠে মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও যৌতুক রোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বেলকুচি পৌরসভার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।