বাল্যবিবাহ রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী নবম শ্রেণীর এক ছাত্রী। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে। এ ঘটনায় মেয়ের মা, বর ও কাজিকে জরিমানা করা হয়েছে। ওই ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে। গতকাল বিকেলে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয় পাশের শিয়ালদি গ্রামের মো. নান্নু শেখের দুবাই-প্রবাসী ছেলে মো. রিপন শেখের (৩৫) সঙ্গে। খবর পেয়ে ইউএনও মোহম্মদ আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
ফরিদপুর অফিস।