বাল্যবিবাহ রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় কনকসার ইউনিয়নে পুলিশের হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেয়েছে। গতকাল শনিবার তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়। কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সপ্তম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের বিয়ে হচ্ছে জানার পরেই তা বন্ধে ব্যবস্থা নিতে আমি পুলিশ ও প্রশাসনকে জানাই। পরে তারা গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি