প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। গতকাল বুধবার মানিকগঞ্জ পৌর এলাকার চর হিজুলী গ্রামে ওই বাল্যবিবাহের আয়োজন করা হয়। সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, উপজেলার বাইচাইল গ্রামের মহর আলীর ছেলে নবীন মিয়ার (২৫) সঙ্গে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর আজ (বৃহস্পতিবার) বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা। গতকাল ছিল কনের গায়েহলুদের অনুষ্ঠান। স্থানীয় দুই ব্যক্তি বিষয়টি জানান। পরে গতকাল দুপুরে কনের বাড়িতে অভিযান চালানো হয়। ওই মেয়েকে বাল্যবিবাহ না দিতে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এরপরও বাল্যবিবাহের আয়োজন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।