বাল্যবিবাহ রোধ ছেলে ও মেয়ের বাবাকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে গত মঙ্গলবার রাতে বাল্যবিবাহের হাত থেকে বেঁচে গেছে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে। এ বিয়ে করতে আসায় বর এবং বিয়ে দিতে চাওয়ায় মেয়ের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী আল মোবাইদের (১৯) সঙ্গে কাশিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার রাতে এ বিয়ের সময় ধার্য করা হয়। মোবাইদ একই ইউনিয়নের কাশিপুর গ্রামের ওমেদ আলীর ছেলে।
লালমনিরহাট সদর উপজেলার ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলাম বলেন, ‘ঢঢগাছ গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী মুঠোফোনে এ বাল্যবিবাহের খবর দেয়।