প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এক ঘণ্টা মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে বিদ্যালয়ের মাঠে এক সমাবেশ হয়। এতে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বক্তব্য দেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক আজাদ রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। ১ অক্টোবর প্রথম আলোয় ‘বিদ্যালয়টির ১৮ ছাত্রীর বিয়ে হলো দুই মাসে, আরেক বিদ্যালয়ে তিন মাসে ১৪ ছাত্রীর বিয়ে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি