বাল্যবিবাহ রোধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল ‘বাল্যবিবাহ নিরোধে আইন ও জাতীয় কর্মপরিকল্পনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে এ বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন। জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বৈঠকে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার ফখরুল আনাম। আলোচনা করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আকবর হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) রাজেশ দে, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা সামেনা খাতুন প্রমুখ।