বাল্যবিবাহ রোধে উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ রোধে উঠান বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ছোট মৌশা উচ্চবিদ্যালয়ের পাশে সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) সখীপুর ইউনিটের উদ্যোগে এ বৈঠক হয়। সিএমইএসের ঘোষিত উপজেলার পাঁচ গ্রামের বাল্যবিবাহ রোধে গঠিত ফলোআপ কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। সিএমইএসের সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেন্ডার কর্মসূচির সমন্বয়ক মো. মোতালেব হোসেন, সাংবাদিক ইকবাল গফুর, এনামুল হক, ছোট মৌশা গ্রামের প্রতিনিধি লিয়াকত আলী প্রমুখ।