বাল্যবিবাহ রোধে বিলবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন পরিষদের (ইউপি) নয়টি ওয়ার্ডে গতকাল মঙ্গলবার নয়টি বিলবোর্ড টানিয়ে দিয়েছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। এসব বিলবোর্ডে লেখা, শিক্ষার আগে বিয়ে নয়, বাল্যবিবাহকে না বলুন। এ ছাড়া বাল্যবিবাহের কুফলও বিলবোর্ডে উল্লেখ করা হয়।
বিলবোর্ডে আরও লেখা, সন্তান প্রসব করতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহে মাতৃমৃত্যু বৃদ্ধি পাচ্ছে।
ইউপি কার্যালয় জানায়, হারুনুর রশিদ গত ১৩ জুন চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকে বাল্যবিবাহ রোধে কাজ শুরু করেন। ইতিমধ্যে চেয়ারম্যানের হস্তক্ষেপে ইউনিয়নে তিনটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে।