বাল্যবিবাহ রোধে শিশু সুরক্ষা কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ রোধ করতে গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ চত্বরে ২১ সদস্যের শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। কৈজুরি ইউপি চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ। বেসরকারি সংস্থা এসডিএসের ফরিদপুর সদর উপজেলার সমন্বয়কারী সানজিদা আক্তারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এসডিএসের পরিচালক বি এম কামরুল হাসান, বাল্যবিবাহ রোধ প্রকল্পের সমন্বয়কারী মামুন কাজী, ইউপি সদস্য আমির হোসেন মাসুদ ও সাহিদা বেগম, শিক্ষক মালেক মোল্লা প্রমুখ। সভা শেষে কৈজুির ইউপি চেয়ারম্যানসহ সব সদস্য অচিরেই এ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত করার শপথ নেন।