প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য রংপুরের বদরগঞ্জ উপজেলার তিনটি উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী শোভাযাত্রা ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়। গতকাল চেংমারি উচ্চবিদ্যালয়ের ৪০০, চম্পাতলী উচ্চবিদ্যালয়ের ৩০০ এবং মুকসেদপুর উচ্চবিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ না করার অঙ্গীকার করে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।