বাল্যবিবাহকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর অনুষ্ঠেয় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বাল্যবিবাহকে না এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ওই বিদায়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার সমাজসেবী আনছার আলী। বক্তব্য দেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, ওই মাদ্রাসার সুপার আবদুল আহাদ সরকার, দ্বীন কমিটি ও মানবসেবা সংঘ বাংলাদেশের চেয়ারম্যান আবদুল মতিন সরকার, অভিভাবক মমিনুল ইসলাম ও প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন। পরে মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।