বাল্যবিবাহকে লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সেনানিবাস এলাকার নিশ্চিন্তপুর আসলাম খান স্কুল অ্যান্ড কলেজে গতকাল যৌতুক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে শপথবাক্য পাঠ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত সংগঠন লাল-সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ইউএনও শামসুজ্জামান, কুমিল্লা মডেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদ ও সংগঠনের উপদেষ্টা মোক্তার হোসেন। জেলা প্রশাসক ২১ বছরের আগে ছেলেদের এবং ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না করার শপথ করান।