প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘থাকলে শিশু বিদ্যালয়ে, হবে না বিয়ে বাল্যকালে, থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়’ এ রকম বিভিন্ন স্লোগান দিয়ে ও হাতে লাল কার্ড উঁচিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে না বলেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে গত বৃহস্পতিবার বিকেলে কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কমল কুমার ঘোষ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, মেয়র আবু ছালেহ্ মো. তাজিমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, ওসি রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন, শিশু ও মহিলাবিষয়ক কর্মকর্তা রোকেয়া বেগম, সাংবাদিক মোকসেদ আলী সরকার প্রমুখ।