বাল্যবিবাহকে লাল কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে স্কুলশিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের বৌলাই সৈয়দ হাবিবুল হক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, সৈয়দ হাবিবুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ বাতেন ফারুকী বক্তৃতা করেন।