প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার তিন লাখ মানুষ আজ সোমবার বাল্যবিবাহকে লাল কার্ড দেখাবেন। জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। লাল কার্ড দেখানো ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী থাকবেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ জন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জের সব উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এবার পুরো জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। জেলা শহরে অনুষ্ঠান হবে শহীদ আবুল হোসেন মিলনায়তনে। দুপুর ১২টা ২৫ মিনিটে একযোগে ‘বাল্যবিবাহকে না বলুন’ লাল কার্ড প্রদর্শন করার মধ্য দিয়ে জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে।