বাল্যবিবাহকে 'লাল কার্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যোগ্যতায় গড়ি সমতা’ স্লোগান নিয়ে গতকাল বুধবার ময়মনসিংহে নারী নির্যাতন, যৌতুকপ্রথা ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক এক মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপস্থিত বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু একযোগে বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখান।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংগঠনের আলোকিত মানুষ প্রকল্পের উদ্যোগে শহরের পাটগুদাম এলাকার ইসলামবাগে এ মেলা ও আলোচনার আয়োজন করা হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় নারী নির্যাতন বন্ধ, যৌতুকপ্রথা ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। আলোচনা শেষে ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ লেখা একটি বড় কার্ড হাতে নিয়ে উপস্থিত কয়েক শ ব্যক্তি বাল্যবিবাহ বন্ধের শপথ নেন। জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করান।