প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মদন উপজেলার ৪ নম্বর গোবিন্দশ্রী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের কদমশ্রীর সকাল বাজারে এক গণসমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়ার এ ঘোষণা দেন। পরে তিনি উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল ইসলাম। নেত্রকোনা প্রতিনিধি