প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার চরসামাইয়াকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর। গতকাল সোমবার দুপুরে তিনি চরসামাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘোষণা দেন। এ সময় ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, ইউনিসেফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন মসজিদের ইমাম, কাজি, শিক্ষকেরা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুবিধাভোগী নারী-পুরুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা শপথ নেন।