বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন থেকে আর শিশু-কিশোরীদের বিয়ের পিঁড়িতে বসতে হবে না। নাবালিকা মেয়েকে শ্বশুরবাড়ি গিয়ে প্রতিকূল পরিবেশ সামাল দেওয়া লাগবে না।’ এমন স্বপ্ন দেখার অঙ্গীকার করে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক অন্দোলনের ঘোষণা দিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা। ইউনিয়ন নাগরিক কমিটির আয়োজনে গত শুক্রবার বিকেলে বাল্যবিবাহ প্রতিরোধে সুধী সমাবেশে এ অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।