বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলাকে দেশের প্রথম বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান গতকাল সোমবার কালীগঞ্জে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এ উপলক্ষে কালীগঞ্জের সোহরাওয়ার্দী পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণার জরিপে দেখা যায়, ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত কালীগঞ্জে ১৩৩টি বিয়ের মধ্যে ১০৪টি বাল্যবিবাহ হয়। প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে এ বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত ৬৮টি বিয়ে হয়। এর মধ্যে একটিও বাল্যবিবাহ হয়নি।