বাল্যবিবাহমুক্ত গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ ও সোনাইকাজী গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার রাতে কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রশীদ, উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান আর্জিনা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমুখ।
কুড়িগ্রাম অফিস