বাল্যবিবাহমুক্ত গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহমেদ আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন। এ উপলক্ষে ওই দিন তুফানুপাড়া চিকলী নদীর মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে চিকলী সমাজকল্যাণ সংঘ ও পাঠাগার। দুইটায় অনুষ্ঠিত হয় ‘তুফানু সরকার স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট।